ও করে মিথ্যে অভিনয় পাগল মন
করেছো জয়
কেন সাঁধিলে পাষাণ
বাঁধি আমায়
আর ডোরে
কাঁদালে এমন করে
এ কি প্রেমের
প্রতিদান
আমায় যত দেও
হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা
একদিন জানি ব্যথার হবে অবসান
সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে
নয়ন জলে
দেহ ছেড়ে চলে গেলে আলাউদ্দিনের প্রাণ
বাঁধি আমায়
আর ডোরে
কাঁদালে এমন করে
এ কি প্রেমের
প্রতিদান