

হঠাৎ বৃষ্টি নামলে-
আমি দাঁড়াই আজও জানালায়,
উদাসী মন নিরুপায়, জানে না সে কারে চায় !
পায়ে নেই নূপুর আজ,
হাতে নেই চুড়ি, কপালেতে টিপ পরার নেই জোরাজুরি !
উড়ে শুধু
বাতাসেতে আজও এলোকেশ, তুমিও কি জানালায় ওগো অনিমেষ ? (আহা)
কফিতে চুমুক দিয়ে
ভাবো নিরালায় ? কথাহীন বছর আর যুগ চলে যায়
!
বৃষ্টিতে তাল মিলেছে ঝড়ো হাওয়ার- কাহারবা,দাদরা তাতে কি খোঁজো আজো?
নাকি গানের সঞ্চারী হয়ে অন্য প্রাণে বাজো?
মত্ত
বুঝি এখন তার ইমন কল্যানে?
সুরের আবেশ ছড়িয়ে দিলে
নতুন প্রেমের গানে। বিজলী মেয়ে ঝলমলিয়ে
নাচছে কদম বনে,
(উমমম) মেঘ বালিকা হারিয়ে গেছে
কালের বিবর্তনে !