

আগস্ট তুমি ঘুরে আসো কেনো
নিরবতার কালো চাদর মেখে
কেনো আজো বুকের কোনে অশ্রু আসে নিরবে
১৫ র সেই ভোরের আলো
হঠাৎ যেনো
থমকে যায়
বাংলার আকাশ নিরব হয়ে
অশ্রুর বুকে কথা কয়
স্মৃতির পাতায় লেখা আছে
হারানো সেই ভিষন্ন দিন
শ্রদ্ধায় নতো হয় মাথা,
জেগে থাকে
ইতিহাস
চিরদিন (চিরদিন...)
আগস্ট তুমি ঘুরে আসো কেনো
এতো শোকের বার্তা নিয়ে
অশ্রু প্রদিপ জালে আজো
বাংলার প্রতিটি হ্রৃদয়ে
আগস্ট তুমি বলে যাও
স্মৃতি কখনো মুছে না যায়
শ্রদ্ধার আলো জালিয়ে রেখে
মানুষ আজ
বাচতে চায়
সময় বদলায় দিন ফুরায়
স্মৃতিরা তবু থেকে যায়
বেদনার ৪ দেয়ালে থেকেও আশার নতুন গান ছড়ায়
ইতিহাসের শিক্ষা বুকে
নিয়ে মোরা আগামী পানে
শ্রদ্ধা, শান্তি আর মানবতার আলো জালায় প্রতিটি প্রাণে
আগস্ট তুমি ঘুরে আসো কেনো
নিরবতার সেই সুর বয়ে
শ্রদ্ধা, স্মৃতি, ভালোবাসা নিয়ে চলি আমরা আগামীর পথে বাংলার আকাশ
সাক্ষি হয়ে