

এসো
তাকিয়ে তাকিয়ে দেখি এ পৃথিবীর ধ্বংস
ভুলে যাই তুমি আমি সবাই
এ পৃথিবীরই
অংশ
এসো
আবার দেখি ভেঙে পড়া এই দেওয়াল
পথহীন
আমরা সব
আশার আলো খুঁজে ফেরা
এই বৃষ্টির গানে
মুক্তির সুরে ভাসি
তুমি আমি পৃথিবীর
প্রাণে
এসো
চিৎকার করে কাঁদি কেবলই মনের ভেতর
আমরা যে সবাই শান্ত
সৃষ্ট
একদল
শিক্ষিত বানর
এসো...
সবাই একদল
শিক্ষিত বানর