• Home
  • Explore
Create
  • Sounds
No track playing
Start playback to see track details here.
  • আগুনে খুঁজে পাবো

    আগুনে খুঁজে পাবো

    Sujit Ghosh

    যবে তুমি পক্ক কেশী

    বয়েস ভারে ঢুলবে ঘুমে

    ফায়ার প্লেসের পাশে

    একা বসে নিরব নিশুতি রাতে

    তখন এই বইটি নিয়ে হাতে

    পড়বে ধিরে করবে স্মরণ

    পুরনো কোন দিনের কথা

    যখন তোমার

    ছায়াঘন নয়ন ভরা

    কোমল চাহনিতে

    তোমার লজ্জা ঘেরা

    রাঙা মুখের পানে (হুমমম)

    চেয়ে চেয়ে

    ভালবাসার টানে কখনো নিবিড় কখনো কপট রাগে আসবে জনে জনে। শুধু

    একজনই সে ছিল

    যে সকল সুখে দুখে রয়েছিল পাশে পাশে

    সময়ের সাথে

    বহু বদলের মাঝে

    শত অশ্রু ঝরানো

    নিরব নিশুতি রাতে

    গহন প্রেমের

    পশমী শালে ঢাকি

    তাই সামনে ঝুঁকে অগ্নি শীখার দিকে

    আগুনে রাঙ্গা লৌহ শিকের মাঝে

    গুঞ্জরিও কচিত কখনো কিঞ্চিত

    আক্ষেপে

    কখন কবে

    পলায়েছে প্রেম

    তোমার অগোচরে

    বহু পাহাড়ের চুড়ো ঘুরে

    আকাশ পথে পাড়ি দিয়ে

    ঠাঁই নিয়েছে শত তারার মাঝে (আহা)

    Top Songs from ElevenLabs

    Remixes